
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিঃ এর ৮৫ তম নরসিংদী শাখা গত ৩১ অক্টোবর, ২০২২ সোমবার, নরসিংদী সদরের সুতা পট্টি সড়কের ইদ্রিস ম্যানশন-এ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব এবং নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আজীম, এ.কে.এম.রাশেদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধানগণ এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৯ টিতে উন্নীত হলো।












