
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা ২৫ আগস্ট হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। শেয়ারহোল্ডারগণ ২০২৪ সালে কোম্পানির ব্যবসা পারফরমেন্স-এ সন্তোষ প্রকাশ করেন।
গভায় কাম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম সারোয়ার আলম, অডিট কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তন নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ (অবঃ), নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও প্রাক্তন সচিব মো. ইবাদত আলী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ বদরুল আলম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মো. ওমর ফারুক, সিএফও (চলতি দায়িত্ব) মো. আশরাফুল আলম-সহ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার স্বশরীরে ও ডিজিটাল প্লাটফরমে উপস্থিত ছিলেন।












