মেঘনা লাইফ ও এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের আওতায় মঘনা লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকেরা এনসিসি ব্যাংকের হোমলোন গ্রহণের ক্ষেত্রে বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
মঘনা লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক এফসিএ এবং এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।