
যাত্রা শুরুর ৪৩ বছর পূর্তি উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। বুধবার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে কেক কেটে ব্যাংকের বর্ষপূতি উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এ সময় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আহমেদ সায়ান এফ রহমান, ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার, পরিচালনা পর্ষদের সদস্য এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের ১৪৮টি শাখায় একই দিনে শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে দিনটিকে উদযাপন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।












