
আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন আইডিআরএ’র কর্মকর্তাকর্মচারিবৃন্দ…
বিভিন্ন লাইফ বীমা কোম্পানির পক্ষ থেকে আইডিআরএ এর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়…

আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা


আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে বিআইএফ’র শুভেচ্ছা
বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধি দল ১১ সেপ্টেম্বর বুধবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজীম উদ্দীন, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী এস এম জিয়াউল হক, প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী সামছুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

Jalalul Azim.Pragati Life MD Jalalul Azim.

Mohammedi Khanom. MD. DGIC.

NRB Life nInsurance Company …


𝐈𝐬𝐥𝐚𝐦𝐢 𝐈𝐧𝐬𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 (𝐈𝐈𝐁𝐋) 𝙘𝙤𝙣𝙜𝙧𝙖𝙩𝙪𝙡𝙖𝙩𝙚𝙨 𝐃𝐫. 𝐌 𝐀𝐬𝐥𝐚𝐦 𝐀𝐥𝐚𝐦 on his appointment as the 𝙣𝙚𝙬 𝘾𝙝𝙖𝙞𝙧𝙢𝙖𝙣 of the 𝐈𝐧𝐬𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐚𝐧𝐝 𝐑𝐞𝐠𝐮𝐥𝐚𝐭𝐨𝐫𝐲 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 (𝐈𝐃𝐑𝐀).

আইডিআরএ’র চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বুধবার (১১ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের কার্যালয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উভয়ে বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।













