এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মো. নূরুন নেওয়াজ সেলিম এনসিসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদে নির্বাচিত হন। একই সভায় সোহেলা হোসেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিশিষ্ট শিল্পপতি ও শিল্পোদ্যোক্তা নূরুন নেওয়াজ সেলিম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি ইলেক্ট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লিমিটেডের বর্তমান এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। শিক্ষানুরাগী নূরুন নেওয়াজ সেলিম ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।
সোহেলা হোসেন মীর আকতার হোসেন লিমিটেড, মীর সিমেন্ট লিমিটেড, মীর রিয়েল এস্টেট লিমিটেডসহ আরো বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি