খোন্দকার জিল্লুর রহমান :
দীর্ঘ সময় পর এবার বিভাগীয় শহর বরিশাল বঙ্গবন্ধু উদ্যান (বেলস্ পার্ক) এ ১৪ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী বীমা মেলা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যান্য সময়ের মত এবারও ৩টি লাইফ ও ৩টি নন-লাইফ স্টলকে সেরা সনদ প্রদান করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং মেলাকে শতভাগ সফল করার জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
তিন দিনব্যাপী বীমা মেলা ২০২২ আগামি ১৩ জানুয়ারি সন্ধ্যা থেকে ১৬ জানুয়ারি রাত্র পর্যন্ত সকল লাইফ, নন-লাইফ বীমাকারী প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ বরিশাল বিভাগের সকল জেলা শাখাসমূহ আলোক সজ্জায় সজ্জিত করতে হবে। প্রধান কার্যালয়ের রাস্তার সামনে ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারী নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিদিন সকাল ১০ টা হতে সকাল ১১ টা পর্যন্ত লাইনে দাড়িয়ে বীমা মেলার গেঞ্জি ও টুপি পরে প্লেকার্ড হাতে নিয়ে বীমা মেলা ২০২২ পরিপালন করবে।মেলায় ব্যাবহৃত গেঞ্জি ও টুপির ডিজাইন ও কালার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত থাকবে।
বীমা মেলা ২০২২ সফলভাবে উদযাপন করার জন্য প্রতিটি লাইফ ও নন-লাইফ করপোরেশন ও কোম্পানির প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা অফিস পরিচ্ছন্ন রাখার নির্দেশনাসহ বীমা মেলা ২০২২ উদযাপনে বরিশাল বঙ্গবন্ধু উদ্যান (বেলস্ পার্ক) লাইফ ও নন-লাইফ করপোরেশন ও কোম্পানির জন্য বরাদ্দকৃত স্টলের সাজ-সজ্জা আকর্ষনীয় করতে হবে।
বরিশাল বিভাগীয় শহরে আয়োজিত এই বীমা মেলায় দেশের সরকারি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন ধরণের বীমা প্রকল্প ও পরিকল্পনা প্রদর্শনসহ বীমা গ্রাহকদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সেবা প্রদান করার ব্যাবস্থা থাকবে যাতেকরে মেলার সময় বীমা গ্রাহকরাও বিভিন্ন কোম্পানির বীমা সুবিধা সম্পর্কে জানতে পারেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর ব্যাবস্থাপনায় ২০১৬ সালে প্রথম বারের মতো বীমা মেলা অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এরপর ২০১৭ সালে সিলেট বিভাগে অনুষ্ঠিত মেলা দিয়ে শুরু হয় বিভাগীয় পর্যায়ের বীমা মেলা।
২০১৮ সালের বীমা মেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে এবং ২০১৯ সালের খুনলায় বীমা মেলা আয়োজনের পর বৈশ্বয়ীক বিপর্যয় করোনা পরিস্থিতির (কোবিড ১৯) কারণে আর কোন বীমা মেলা আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ দু’বছর পর এবার বরিশাল বিভাগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজন করতে হচ্ছে এই বিভাগীয় বীমা মেলা।












