
খোন্দকার জিল্লুর রহমান:-
ভাবনাগুলো উদাসী হাওয়ায় এলো মেলো হয়ে যায়,
দক্ষিনা হাওয়া চুপি চুপি কানে একি কথা বলে যায়।
শীতের পরে বসন্ত আসে মন হয়ে যায় চঞ্চলা,
মৃদু মৃদু হাওয়া চুপিসারে এসে হৃদয় করে উতলা।
ক্ষুধার্ত মনে তৃষিত নয়নে দাড়িয়ে দক্ষিন জানালায়,
ভর দুপুরেও আনমনা হয়ে চেয়ে আছি দুর অজানায়।
গিয়াছে চলিয়া ধীরে উত্তরী হাওয়া শীতের বারতা নিয়ে
মাঠগুলি যেন সাজিয়া উঠেছে সবুজের আলপনা দিয়ে।
রাতজাগা পাখী করে ডাকা ডাকি কিযে কথা বলে যায়
জোড়ায় জোড়ায় মগডালে বসে অজানা সিহরন জাগায়।
গাছ-পালাগুলো শিতের মড়কে ঝরিয়ে পুরুনো পাতা,
বিদায় নিয়েছে যা কিছু ছিল অতিতের সব গল্প গাথা।
জোৎস্না রাতে তোমায় নিয়ে যখন ভাবছি একা একা,
বাসন্তি রঙ্গ শাড়ি পরে নতুন সাজে কেন স্বপ্নে কর দেখা।
দুর হতে দুরে সীমাহীন পথে কেন তুমি চলে গেলে,
আজো আমি খুজি মনে মনে একা তোমারই নাম বলে।
কেন যেন আজ সব কিছু মোর তাল গোল পেকে যায়,
কল্পনাগুলি এলো মেলো হাওয়ায় শুন্যে ঘুরিয়ে বেড়ায়।
আমায় নিয়ে এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমিয়ে রয়েছ তবু নির্যুম নিরালায়।
মন থেকে আজো পারিনি ভুলিতে স্বপ্নের দিনগুলি,
খুজি ফিরি তাই অজানাতে হায় পুরুনো অলি গলি।
তবু কেন আজ মনে জাগে স্বাধ, কোথাও হারিয়ে যেতে
অজানার পথে নতুন করে তোমাকেই আবার ফিরে পেতে।












