
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
কুমিল্লা সাহিত্য সংসদ কর্তৃক কুমিল্লার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সান্মাসিক পত্রিকা ‘ডাকাতিয়া’ এবং কবি সেলিম মিয়াজী’র ‘হৃদয়ের পুনর্বাসন’ ও সরফরাজ হোসেন’র ‘বাংলা মায়ের বাংলাদেশ’ কাব্যগ্রন্থেও মোড়ক উম্মোচন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান কুমিল্লার গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন সেন্টারে আয়োজন করা। কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি সেলিম মিয়াজী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জমির হোসেন। বাংলা একাডেমির উপপরিচালক কবি ও গবেষক ড. সাহেদ মন্তাজ উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচকের পদ অলংকৃত করে তিনি উল্লেখ করেন, সারাদেশ যখন সাহিত্য চর্চায় পিছিয়ে পড়ছে ঠিক তখনই কুমিল্লায় কবি ও সাহিত্যিকদের মিলনমেলা ঘটিয়ে যেভাবে সৃজনশীল চর্চার মাধ্যমে কুমিল্লা এগিয়ে যাচ্ছে তাতে শুধু কুমিল্লার
সাহিত্যাকাশকে উজ্জ্বল করছে না বরং সারাদেশের সাহিত্যভান্ডারকে বেগবান করছে।
এছাড়াও বিশেষ অতিথি দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক নীতিশ সাহা, কবি ও লেখক সরফরাজ হোসেন, কুমিল্লা টাউনহলের সদস্যসচিব মোঃ সাজ্জাদুল কবির, শুভ বিল্ডার্সের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান জুয়েল, কবি ও সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ ও মোতাহার হোসেন মাহবুব, বাংলা একাডেমির কর্মকর্তা কবি ও লেখক শাহ; মোহাম্মদ মনিরুজ্জামান ও তারিক সজীব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি শিপন হোসেন মানব।












