কৃতি সন্তানদের সংবর্ধনা দিয়েছে আইএফআইসি ব্যাংক

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২০১৭ সালের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিজেদের কর্মীদের সন্তানদের পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে আইএফআইসি ব্যাংক। রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ওই আনুষ্ঠানিকতা হওয়ার কথা জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার এম এম হাইকেল হাশমী, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস নুরুল হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব অপারেশন্স এন্ড ইনফরমেশন্স টেকনোলজি মনিতুর রহমান এবং আইএফআইসি ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান কে এ আর এম মোস্তফা কামালসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।