

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
অন্যধারা সাহিত্য সংসদ আয়োজিত আজ পহেলা নভেম্বর ২০২৪ শুক্রবার অন্যধারা সাহিত্য আড্ডার ১৭৩ তম সাহিত্য আড্ডায় খোন্দকার জিল্লুর রহমান কে আজকের আড্ডার মধ্যমণি হিসেবে সবাই সাদরে গ্রহণ করেন এবং “সব্যসাচী” লেখক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। খোন্দকার জিল্লুর রহমানের লিখা ছোটগল্প ”পরিবার” এবং আরো বিভিন্ন ধারার বেশকিছু গল্প পড়ে ১৭৩ তম আড্ডার সভাপতি কবি মোজাফফর বাবু,নির্বাহী সভাপতি কবি শাওন আজগর, ১৭৩ তম আড্ডার প্রধান অতিথি কবি ও বীর মুক্তিযোদ্ধা সরকার মাহবুব, বিশেষ অতিথি সরকার সোহেল মল্লিক, কবি শফিউল্লাহ মিয়া ভাই, অন্যধারা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা কবি সৈয়দ রনোক ভাইসহ সকলে মিলে খোন্দকার জিল্লুর রহমান কে “সব্যসাচী” লেখক হিসেবে নামের পাশে আরও একটি খেতাব যোগ করেন, যা অন্যধারা সাহিত্য সংসদের ১৭৩ তম সাহিত্য আড্ডায় উপস্থিত সবাই (২৮- ৩০ জন) দেশ বরেণ্য লেখক একই সাথে করতালি ও গ্রহণযোগ্যতার মাধ্যমে খোন্দকার জিল্লুর রহমান কে “সব্যসাচী” লেখক খেতাবে ভুষিত করা হয়। আজকের সাহিত্য আড্ডা মধ্যমনি হিসেবে সম্মাননা প্রদান এবং “সব্যসাচী” লেখক হিসেবে এ সম্মাননা প্রদান করায় আজকের ১৭৩ তম আড্ডার উপস্থিত সকল বরেণ্য লেখক এর প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান….












