
খোন্দকার জিল্লুর রহমান :
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন(বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত কমিটির নিকট নির্বাহী কমিটির ২২৩তম সভায় ২০২৪এর গন-আন্দোলনের পর প্রথম গনতান্ত্রিক পদ্দতিতে সু-সৃঙ্ক্ষলভাবে নতুন সদস্যদের বরণ এবং দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার রাজধানীর বক্স কালভার্ট রোড নয়া পল্টনে সংগঠনটির কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিআইএ’র বিদায়ী কমিটির প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) সংগঠনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব হস্তান্তর করাসহ একইসাথে নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএ’র নতুন কমিটির ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু এবং নির্বাহী সদস্য ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী প্রমুখ।










