
অর্থনীতির ৩০ নদিস ডেস্ক :
সম্প্রতি জনতা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সাথে গত ২৭/০৫/২০২৪ ইং তারিখ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জনতা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর পক্ষে সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর পক্ষে এটিএম তাহমিদউজ্জামান এফসিএস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানী সচিব; জনাব আলমগীর কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব কর্পোরেট ব্যাংককিং বিভাগ; জনাব এস.এম. মাঈনুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক; মোঃ সেকেন্দার-
ই-আজম, এসইভিপি এবং হেড অব বিডিসিইউ; এটিএম তাজমিলুর রহমান, প্রধান ব্যাংকাসুরেন্স অফিসার অব ইউসিবি এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল রশিদী ও কোম্পানী সচিব মোঃ আহসান হাবীব উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের মাঝে ইউসিবির প্রতিটি শাখা থেকে গ্রাহকদের উন্নত ও স্মার্ট ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করবে।












