জেনিথ ইসলামী লাইফ কর্তৃক ১০ লক্ষ টাকার গ্রুপ বীমার দাবী পরিশোধ

শাহজীবাজার পাওয়ার কোম্পানী লিমিটেডের কর্মচারী অনুপম বড়–য়ার দুর্ঘটনা জনিত মৃত্যুতে গ্রুপ বীমা দাবী বাবদ ১০ (দশ) লক্ষ টাকার চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২২ জুলাই ২০১৮ তারিখ শাহজীবাজার পাওয়ার কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার শাহজীবাজার পাওয়ার কোম্পানী লিমিটেডের কোম্পানী সচিব ইয়াসিন আহমেদ এর নিকট চেকটি হস্তান্তর করেন। এ সময় জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) এস এম নুরুজ্জামান, জিএম ও কোম্পানী সচিব আবদুর রহমান, এজিএম (গ্রুপ বীমা) আনোয়ার হোসেন সরকার এবং শাহজীবাজার পাওয়ার কোম্পানী লিঃ এর হেড অব এইচ আর আহমেদ শরীফ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বুলন ভৌমিক ও হেড অব এইচ আর অপারেশন্স মিসেস লুতফুন্নাহার উপস্থিত ছিলেন।