“জেনিথ ইসলামী ল্ইফ ইন্স্যুরেন্সের মাগুরা কার্যালয়ের উন্নয়ন সভা ও ছবি।”

অর্থনীতির ৩০ দিন ডেক্স:

মাগুরায় জেনিথ ইসলামী লাইফ এর উন্নয়ন সভা অনুষ্ঠিতঃ আজ ০৪/১২/২০২১ তারিখ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সংগঠন-০৫ এর অধীনস্হ মাগুরা সার্ভিস সেন্টারে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি (উন্নয়ন প্রশাসন) জনাব মোঃ নিজাম উদ্দীন ও সংগঠন-০৫ এর উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন পদমর্যাদার প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ডিসেম্বর ক্লোজিং সামনে রেখে লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান অতিথি সকলকে দিকনির্দেশনা প্রদান করেন। সভার সার্বিক সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সিনিয়র জিএম জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

“জেনিথ ইসলামী ল্ইফ ইন্স্যুরেন্সের মাগুরা কার্যালয়ের উন্নয়ন সভার ছবি।”