ঝড়ের রাত্রি

খোন্দকার জিল্লুর রহমান
আকাশ জুড়ে মেঘ করেছে
সূর্য্যী গেল পাটে।
মা যে ঘরে ব্যাস্ত কাজে
বাপ যে গেল হাটে।
কি করি আজ ভেবে না পাই
মাকে রেখে কোথায় যে যাই।
বাবা যে এখনো আসেনাই ফিরে
ঝড় বাদল যে বাড়ছে ধিরে ধিরে।
পাগলা হাওয়া বইছে কেমন করে
ঢাল পালা সব ভাঙ্গছে থরে থরে।
ঝড়ের তোঢ়ে নিবছে বিজলি বাতি
মেঘে মেঘে চমকে উঠে রাতি।
রাখাল ছেলে গরু নিয়ে করছে কিযে তাই
ঝড়ের মাঝে তাকে আমি কোথায় খুজে পাই।
ঝড়ের পরে ণীড়ে ফিরে বৃষ্টি ভেজা পাখী
ণীড় হারিয়ে পাখীরা সব করছে ডাকাডাকি।
সন্ধ্যাপরে অন্ধকারে ডুকছে ঘরে পানি
শিয়ালটা যে মুরগী ধরে করছে টানাটানি।
চাল উড়িয়ে ঢাল উড়িয়ে নিল যখন ঝড়ে
ঝড়ের সাথে যুদ্ধ করে ফিরল বাবা ঘরে।
মা-বাবা আর ভাই বোনেরা সকলে এক সাথ
প্রর্থনা আর আনন্দেতে কাটিয়ে দিলাম রাত।
ঘোর বিপদে এমনি করে রখতে হবে ধৈর্য্য
ভয় কাটিয়ে ভোর বেলাতে উঠল যখন সূর্য্য।