
ঢাকা ব্যাংক লিমিটেডের ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১৯’ গতকাল রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আব্দুল হাই সরকার, সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, মির্জা ইয়াসির আব্বাস, স্বতন্ত্র পরিচালক এমএ ইউসুফ খান, মজিবুর রহমান, এএস সালাউদ্দিন আহমেদ, সাবেক স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি












