তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ২৯ এপ্রিল, ২০২৬ ইং তারিখে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর পরিচালনা পরিষদের ১৫০তম সভা বাড়ী নং- ২৩/ক, রোড নং-৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পরিষদের সদস্যগণ সহ কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এছাড়াও সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম এবং কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।
পরিচালনা পরিষদ কোম্পানীর ২০২৫ সালের Financial Statement অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করে। এছাড়াও পরিচালনা পরিষদ কোম্পানীর ২০২৬ সালের Unaudited 1st Quarter Financial Statement অনুমোদন করে।