“তুমি নেই বলে”

খোন্দকার জিল্লুর রহমান :-

বিমুর্ত এই রাত্রি আমার ক্লান্তিহীন হাহাকার
সকাল-সন্ধ্যা ঘুরে ফিরে এসে সব করি একাকার।
কর্মমুখর দিন কেটে যায় রাত কেটে যায় নির্ঘুম
সন্ধ্যা কাটে অভিনয় করে সকালে থাকে কাজের ধুম।

বিছানায় যখন ঘুমুতে যাই নিস্বাস আসে বড় বড়
একই স্মৃতি মনে জাগে বলে বেদনায় থাকি জড়সড়।
রঙ্গিন চাদরের ভাঝে ভাঝে নেই নিস্বাসের গন্ধ
কোমল হাতের পরশ বিহীন রাত কাটে নিরানন্দ।

মাথার বালিশটা আজ-অবদি একাই ব্যাবহার করি
নিতে চাইলেও কেউ দেবনা বলে বুকে জড়িয়ে ধরি।
ঝাড়া মোছা করে পালঙ্কেতে বিছিয়ে মখমলের চাদর
নিশিতে কেউ দেয়না কো আর ভাল-বাসার আদর।

যাবার সময় নিলেনা তো কেন তোমার ঘরের চাবি
চেষ্টা করেও জানতে পারিনাই কি ছিল তোমার দাবী।
যা ছিল তোমার জমিয়ে জমিয়ে রেখেছ আমার জন্য
অকৃপন হৃদয়ে বিলিয়ে দিয়ে নিজেকে করেছ ধন্য।

এখনো আমি রেখেছি সযতনে তোমার শূন্য আসন
পারিনি মিলাতে তোমারই সাথে নেই অন্য কোন কারন।
ভোরের আজানে রয়নাই কেউ মসজিদে ডেকে পাঠাবার
আমাকে একাকি রেখে সময় হল তোমার চলে যাবার?

আজো আমি থাকি পথপানে চেয়ে
শুধু তোমা কে দেখার অপেক্ষায়।
কেন চলে গেলে আমায় পেছনে ফেলে
সাদা কাপড় মোড়িয়ে দিয়ে গায়।
=============