“তোমার চলে যাওয়া”


২৬/০৭/২০২১ইং রচিত

খোন্দকার জিল্লুর রহমান :–
(১০/০৩/১৯৯১ইং রাতে)
সেদিনতুমি আমায় দেখে বলছ হেসে হেসে
সারা জীবন কাটিয়ে দিব তোমায় ভাল বেসে।
বলছি আমি তোমায় একটু ধৈর্য্য ধর না …
বলছ তুমি আমায় রেখে সময় কাটে না।
এখন তুমি চলে গেলে আমায় একা রেখে
কি অপরাধ ছিল আমার বললে নাতো ডেকে।
মনের মাঝে কষ্ট যে হয় বাস্তবতা দেখে
এখন আমার সময় কাটে তোমার ছবি এ্যঁকে।
আমার জীবন এমনি তুমি করে দিলে একা
চেষ্টা করেও তোমার মত পাই না কারোর দেখা।

যে দিন তোমায় এনেছিলাম আলতো করে খাটে
এলাকাময় ছড়িয়ে গেল গুজব মাঠে-ঘাটে।
আমি নাকি ছিলাম পাগল শুধুই তোমার জন্য
তুমিও নাকি বলেছিলে আমায় পেয়েই ধন্য।
তোমার সাথে সন্ধ্যা-প্রাতে কাটছিল দিন-রাত
বললে তুমি তোমার আমি পুর্ণিমার-ই চাঁদ।
কথা ছিল আমায় তুমি ছেড়েই যাবে না
তোমার আমার মাঝে আসুক যতই যন্ত্রনা।
স্বপ্ন ছিল দু-চোখ ভরা বুঝিনাই তো আগে
তোমার রূপের এমন যাদু চোখ ধাঁধানো লাগে।

দীর্ঘ সময় কাটিয়ে দিলে কোনই দাবী ছাড়া
তোমায় নিয়ে অতটা দিন ছিলাম আত্ম হারা।
তুমিও যেমন কম ছিলে না থেকে আমার পাশে
আমিও ছিলাম অধীক সুখি পেয়ে তোমায় কাছে।
হঠাৎ তুমি বললে একদিন বুকটা কেমন লাগে
আমিও কিছু বুঝিনা তো তোমার চলেযাবার আগে।
এখন তুমি দেওনা কো আর ভালবাসার আদর
আমায় রেখে পারলে যেতে পরিয়ে সাদা চাদর।
সময় একটু না দিয়েই তুমি চলে গেলে শেষ মাঠে
একাই আবার উঠিয়ে দিলাম আলতো করে খাটে…।
(২৬/০৭/২০১৭ইং প্রাতে)
===========****==========
আজ ২৬ জুলাই ২১ আমার প্রিয়তমা স্ত্রীর চতুর্থ মির্ত্যু বার্ষীকিতে
স্মরন করে এই কবিতাটি লিখা…