নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি দেশের সব ব্যাংকের জনসংযোগ কর্মকর্তার সমন্বয়ে গঠিত পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দুই বছরের জন্য ৩৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভায় সদস্যদের কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহজালাল ইসলামী ব্যাংকের এসভিপি ও জনসংযোগ প্রধান সামছুদ্দোহা শিমু সভাপতি হিসেবে এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভিপি ও জনসংযোগ প্রধান জালাল আহমেদ স্বপন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি হিসেবে আজম খান (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক), সাঈদা খানম (বাংলাদেশ ব্যাংক), মির্জা গোলাম ইয়াহিয়া (দ্য সিটি ব্যাংক), যুগ্ম সম্পাদক পদে সঞ্জীব চ্যাটার্জি (এক্সিম ব্যাংক), নজরুল ইসলাম (ইসলামী ব্যাংক) ও অর্থ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদকে (আইএফআইসি ব্যাংক) নির্বাচিত করা হয়েছে। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন খান (বিডিবিএল), দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন (এনসিসি ব্যাংক), প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ (এসবিএসি ব্যাংক), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম (জনতা ব্যাংক), সাংস্কৃতিক সম্পাদক রায়হান কাওসার (এনআরবি ব্যাংক), ক্রীড়া সম্পাদক আবদুল হামিদ সোহাগ (মার্কেন্টাইল ব্যাংক), প্রকাশনা ও সেমিনার সম্পাদক ওয়াহিদ মুরাদ (বাংলাদেশ কৃষি ব্যাংক), সহঅর্থ সম্পাদক সৈয়দ আশিক মোহাম্মদ (ইউসিবিএল), সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (বেসিক ব্যাংক), সহদপ্তর সম্পাদক এহতেশামুজ্জামান (রূপালী ব্যাংক), সহপ্রচার সম্পাদক আমজাদ হোসেন (সাউথইস্ট ব্যাংক), সহপ্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. আল-মামুন খান (বিআইবিএম), সহসাংস্কৃতিক সম্পাদক নওরীন ইসলাম (সিটি ব্যাংক এনএ), সহক্রীড়া সম্পাদক মো. আবদুর রহিম (ব্র্যাক ব্যাংক) এবং সহপ্রকাশনা ও সেমিনার সম্পাদক পারভেজ হাসান তরফদার (সোনালী ব্যাংক)।
নির্বাহী সদস্যরা হলেন মো. শাহজাদা বসুনিয়া (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক), মনিরুজ্জামান টিপু (প্রাইম ব্যাংক), তানিয়া সাত্তার (এবি ব্যাংক), এইচএম সগীর আহমেদ (ডাচ্-বাংলা ব্যাংক), খন্দকার আনোয়ার এহতেশাম (ঢাকা ব্যাংক), মেজবাহ উদ্দিন আহমেদ (স্ট্যান্ডার্ড ব্যাংক), একেএম জহির উদ্দিন ইকবাল চৌধুরী (ইউনিয়ন ব্যাংক), মো. সারোয়ার মতিন ইমন (যমুনা ব্যাংক), সাজিদ নুরুল কবির, (স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক) ও মো. জাকারিয়া রহমান (প্রিমিয়ার ব্যাংক)। বিজ্ঞপ্তি











