“ফাগুন এসেছে বনে বনে“-(দুষ্টি কলম)

খোন্দকার জিল্লুর রহমান :
ফুলের সোভায় সু-সোবিত ফাগুন এসেছে বনে বনে
নিজেকে আজ বিলিয়ে দেবার উদাসী কল্পনা মনে মনে।
দক্ষিনা হাওয়ায় উড়ে যেতে চায় চঞ্চলা এ মন
কি যানি কি রোমান্টিক চিন্তা জেগে উঠে সারাক্ষন।
চঞ্চলা মনে তৃশিত নয়নে তোমাকে খুজি বারবার
ভরা যৌবনে কানে কানে তুমি বলেছিলে একবার।
বয়ে নিয়ে গেছে উত্তরি হাওয়ায় মাঘের সন্যাসী
দক্ষিনা বাতাস মৃদু মৃদু স্বরে হৃদয়ে বাজায় বাঁশি।
রাতজাগা পাখী চুপিচুপি ডাকি একি কথা বলে যায়
ফাল্গুনী হাওয়া জুগল মনের কি যে সিহরন জাগায়।
বসন্তের ঐ দারুন সোভা হারিয়ে যেতে নেই মানা
তোমাকে নিয়ে সাথে অজানার পথে মেলে দুটি ডানা।
ময়ুর কন্ঠী রাতের নিলে ১লা বসন্তে দুজনে মিলে
অজানা আবেশে যাব হারিয়ে তোমার প্রেরনা পেলে।
আজ জোস্না রাতে সাঁঝ প্রভাতে করিয়ে একাকার
হৃদয়ে জাগিয়ে ভালবাসা নিয়ে ফাগুন আসে বারবার।