বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তার হাতে সিআইপি কার্ড ও সম্মাননা তুলে দেন। মোহাম্মদ মাহতাবুর রহমান এর আগে ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালেও সিআইপি নির্বাচিত হয়েছিলেন। বিজ্ঞপ্তি