
খোন্দকার জিল্লুর রহমান :
০৯ অক্টোবর ২০২৪ বুধবার বিকেল তিনটায় মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় নন-লাইফ বীমা খাতের কমিশন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে । বুধবার রাজধানীর দিলকুশায় পিপলস ইন্স্যুরেন্স ভবনের চতুর্থ তলায় বিআইএফ এর অডিটরিয়াম হলে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিআইএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

বিআইএফ’র প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী সভাপতিত্বে এ আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা ছিলেন বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
আলোচনা অনুষ্ঠানে নন-লাইফ বীমা কোম্পানির চলমান কার্যক্রমকে আরো বেগবান ও শক্তিশালী করার জন্য ফাষ্টচুজ হিসেবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম, ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা খাজা মঞ্জুর নাদিম, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. সারোয়ার জাহান জামিল, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামীম

হোসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম শহিদুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফয়জুল করিম মুন্সী এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. সেলিম প্রমুখ।












