ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে বিবিএস কেবলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির এমডি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল হাসান। বিজ্ঞপ্তি











