বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বেড়েছে ৩.৭ শতাংশ -ওইসিডি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। যা এর আগের বছর ছিল মাত্র ৩ দশমিক ৬ শতাংশ। এছারাও ২০১৯ সালে বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৭ শতাংশেই স্থির থাকবে বলে জানায় অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)।
গত বৃহ¯পতিবার সংস্থাটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব বাণিজ্যের উত্তেজনায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে এতেও কমেনি বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি। বরং চলতি বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পরিধি বেড়েছে, এমনটাই দাবী করেছে। প্যারিসভিত্তিক সংস্থাটি এর আগে চলতি বছরের জন্য ৩ দশমিক ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘোষণা দিয়েছিল। আগামী বছরের জন্য সংস্থাটির পূর্বাভাষ ছিল ৩ দশমিক ৯ শতাংশ।
বিশ্বের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে ওবিসিডি প্রতিবেদন আরো জানায়, বিশ্ব বাণিজ্যের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্র প্রসারিত হচ্ছে। একই সময় বাণিজ্য উত্তেজনার কারণেই প্রত্যাশিত ৩ দশমিক ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে ব্যর্থ হয়েছে বৈশ্বিক অর্থনীতি। তবে যুক্তরাষ্ট্র এবং তার বৃহত্তম বাণিজ্য অংশীদার চীনের মাঝে বাণিজ্য যুদ্ধে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা এবং ভীতি কাজ করছে। একই সময়, কর রেয়াত এবং সরকারি খরচ বৃদ্ধির দিক থেকে যুক্তরাষ্ট্রকেই বিশ্বের উন্নত দেশগুলোর মাঝে সবচাইতে অগ্রগণ্য বলে জানিয়েছে ওইসিডি প্রতিবেদন। আইরিশ টাইমস