“ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের বাৎসরিক ইফতার-২০২২”


অর্থনীতির ৩০ দিন সংবাদ :
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে “বিসিবিএল ইফতার” গতকাল ২২ এপ্রিল,২০২২ এ ব্যাংকার্স ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব কাজী আহসান খলিল এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মাইনুল কবির।
সাধারন সম্পাদক মোঃ রাশেদ আকতার এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের এর সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন ব্যাংকের বর্তমান ও সাবেক সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম রেজিষ্টার্ড ক্লাব। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংক এর কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে ক্লাবের মোট সদস্য সংখ্যা সহস্রাধিক।