মঈন ইকবাল প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি সর্বসম্মতিক্রমে মঈন ইকবালকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। তরুণ উদ্যোক্তা মঈন ইকবাল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং ডিস্ট্রিবিউশন ও আমদানি-রফতানি ব্যবসায় সম্পৃক্ত।
মঈন ইকবাল একাধারে প্রিমিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার প্রোপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ও বেন্টলি সোয়েটার লিমিটেডের চেয়ারম্যান, প্রিমিয়ার হোটেল ও রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট লিমিটেড, আই ট্রেড সেন্টার ও ম্যাক্সন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রয়্যাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য, বুখারা রেস্টুরেন্ট লিমিটেড, নওরিন ইলেকট্রনিকস লিমিটেড, বনানী ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড ও এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক। বিজ্ঞপ্তি