“মনের বেড়াজালে” (দুষ্ট কলম)

 খোন্দকার জিল্লুর রহমান :
তারিখ : ২৯/০৭/২০২২
কাছের চেয়ে দুরের বেড়াজালে আবদ্ধতা
মানুষকে অনেক অনেক বেশি কষ্ট দেয়…
ভাল থাকার চেয়ে ভাল লাগার কষ্টটা
নিজেকে অনেক অনেক বেশি এগিয়ে নেয়…
তোমার বুলেটের স্প্রিন্টার আমার
শরিরটাকে ঝাঁজরা ঝাঁজরা করে রেখেছে…
তোমার দু- চোখের পাগলকরা দৃষ্টি
আমার দেহ মনটাকে মাতিয়ে নিয়েছে…
বন্ধুত্বের হাত মানুষকে ক্ষত বিক্ষত করে
সেটা তুমি কি অনুভূতিতে জান….
কাজের মাঝে নিজেকে ভুলিয়ে রেখেছি
তা তুমি কখনো মান আর না মান…
জানি… তুমি আমার নীল পদ্ম…
অপেক্ষা মানুষকে করে চীর স্তব্ধ…
যদি কখনো মন থকে হাত বাড়াও
হাত বাড়িয়ে সামনে এসে থমকে দাড়াও
হাতের বাঁধন খোলা সহজ হলেও
মনের বাঁধন সহজে যায় না খোলা…
দুরাকাঙ্খিত আত্মা মৃদুস্বরেই চলে
কোনক্রমেই তাকে যায় না ভুলা…
——————