
০৮-০৬-২০২১ ইং
![]()
খোন্দকার জিল্লুর রহমান :-
মানুষের জন্ম ঘরে আর
পশুর জন্ম বনে,
তবুও কেন মানব প্রীতি
হয় যে পশুর শনে।
জন্ম নিয়ে মানুষ গুলি
লজ্জা শরম ঢাকে,
পশুরা সব সারা জীবন
উলঙ্গ ই থাকে।
মানুষের যে মানব প্রীতি
গোপন বসবাস,
পশুদের সব খোলা মেলা
হয় যে সহবাস।
লোক ঠকানো পুঁজি জমানো
মানুষের বদ স্বভাব,
তবুও যেন সারা জীবন
যায়না তাদের অভাব।

পশুরা ক্ষুধাপেলে শীকার করে
করেনা কোন ভাব,
তবুও তাদের কোন দিনও
হয়না ক্ষুধার অভাব।
মানুষ নামের মানুষ গুলি
অবৈধ কাজ করে,
হাজার কোটি জমলে পরেও
আরো সঞ্চয় করে।
পশুগুলি জঙ্গলে সব
একসাথে বাস করে,
নিজের মাংস খায়না তারা
অন্য শীকার ধরে।
সৃষ্টি সেরা মানুষ গুলির
আমলনামা রবে,
পরকালে তাদের নাকি
বিচার করা হবে।
পশু-পাখীর আমলনামা
হয়না কোন দিন,
মৃত্যুর পরে পশুদের সব
হয়ে যাবে বিলীন…।
——-***——-












