
অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মিতা এমপি। গত রোববার (১৮ সেপ্টেম্বর) রূপালী লাইফের ১৮০তম পর্ষদ সভায় তাকে নির্বাচিত করা হয়।এ ছাড়াও রূপালী লাইফের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন মনিরুল হাসান খান।
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মো. আমিরুল ইসলাম মুকিত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।












