
খোন্দকার জিল্লুর রহমানঃ–
মা যে আমার জনম জনম
সুখ দুখের সাথি,
মা যে আমার আঁধার দিনের
জ্বালিয়ে দেয়া বাতি।
মা যে আমার জন্মের থেকে
ভরা দুধের বাটি,
মা যে আমার দুঃখ সুখের
বন্ধু পরিপাটি।

মা যে আমার কল্প লোকের
গল্প বলার সাথি,
মা যে আমার অন্ধকারে
জ্বালায় মোমের বাতি।
মা যে আমার শীতের রাতে
গরম করা কাঁথা,
মা যে আমার বর্ষা মেঘে
হয় যে মাথার ছাতা।
মা যে আমার ভবিষ্যতের
আলোর কান্ডারী,
মা যে আমার সত্য ন্যায়ের
পথের দিশারী।
মা যে আমার জীবন পথে
জাগায় প্রেরনা,
মা যে আমার ক্লান্ত দিনে
মনের সান্তনা।
মা যে আমার সার্থকতায়
দোয়া করেন সদা
মায়ের হৃদয় আমার হৃদয়
বিনি সুতায় বাঁধা।
=========












