মীর নাদিয়া নিভিন আইডিআরএ’র নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
মীর নাদিয়া নিভিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন । অর্থ মন্ত্রাণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ ১৬ জুন ২০২৬ মঙ্গলবার নাদিয়া নিভিনের নিয়োগ অনুমোদন নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে । আগািম তিন বছরের জন্য তাকে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ অনুমোদন করা হয়।
অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী মীর নাদিয়া নিভিন অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
অন্তর্বর্তী সরকারের ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন নাদিয়া নিভিন। তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নিরপেক্ষ পরিচালক হিসেবে আছেন।
নাদিয়া নিভিনের জন্ম কুয়েতে। ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোতে মাস্টার্স করেন নাদিয়া নিভিন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে জনপ্রশাসনে মাস্টার্স করেন।