রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ‘পুষ্পগুচ্ছ হলে গতকাল মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান এআর রশিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এ সময় কোম্পানির স্বতন্ত্র পরিচালক খাজা আহমেদুর রহমান, পরিচালক ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, মোহাম্মদ আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার মাহবুব-উজ-জামান, কোম্পানি সচিব নাসিমুল হাই এফসিএস, প্রধান অর্থ কর্মকর্তা মো. তোফায়েল হোসেনসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











