মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন নাসির উদ্দীন আহমেদ (পাভেল)-এর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসকে নিয়ে প্রকাশিতব্য প্রামাণ্য স্মারকগ্রন্থটি সমৃদ্ধ হয়েছে বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব নাসির উদ্দীন আহমেদ (পাভেল)-এর মূল্যবান স্মৃতিচারণে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা এই লেখাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
তার লেখায় উঠে এসেছে কয়েক যুগের ইন্স্যুরেন্স ব্যবসার বাস্তব অভিজ্ঞতা, সংগঠক হিসেবে পথচলার গল্প এবং বীমা খাতের বিকাশে নিরলস প্রচেষ্টার প্রতিফলন। সাধারণ বীমা ও জীবন বীমা শিল্পের প্রসার, গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনে যে চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প, তা তিনি গভীর অন্তর্দৃষ্টি ও কর্পোরেট দৃষ্টিভঙ্গির আলোকে তুলে ধরেছেন।
প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের সাথে তার একসাথে কাজ করার অভিজ্ঞতা, পেশাগত নিষ্ঠা, দূরদর্শিতা এবং বীমা খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রচেষ্টার নানা দিক তার স্মৃতিচারণে অনন্যভাবে প্রতিফলিত হয়েছে। সংগ্রামমুখর জীবনের পথচলা থেকে সাফল্যের শিখরে পৌঁছানোর পেছনের অনুপ্রেরণাদায়ক গল্পগুলো তিনি আন্তরিকতার সাথে তুলে ধরেছেন।
মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের পক্ষ থেকে নাসির উদ্দীন আহমেদ (পাভেল)-এর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তার এই মূল্যবান স্মৃতিচারণ শুধু একটি লেখা নয়, বরং বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের ইতিহাস ও অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।
The forthcoming documentary commemorative publication on the late Mostafa Golam Quddus has been enriched by the valuable reminiscences of eminent insurance personality Mr. Nasir Uddin Ahmed (Pavel). His long experience as Former President of the Bangladesh Insurance Association and Vice Chairman of Meghna Life Insurance and Karnaphuli Insurance has given this writing a distinct dimension.
His writing reflects decades of practical experience in the insurance business, the journey as an organiser and tireless efforts in the development of the insurance sector. He has presented, through deep insight and a corporate perspective, the challenges and successes in expanding both general and life insurance industries, as well as in building customers’ trust and confidence.
His experiences of working together with the late Mostafa Golam Quddus, his professional dedication, foresight and various efforts to modernize and technologically advance the insurance sector have been uniquely reflected in his reminiscences. He has sincerely portrayed the inspiring stories behind a struggle-filled journey of life and the path to success.
On behalf of the Mostafa Golam Quddus Foundation, we express our deep gratitude and respect to Mr. Nasir Uddin Ahmed (Pavel). His valuable reminiscence is not just a piece of writing but an important document of the history and inspiration of Bangladesh’s insurance sector.