“রক্তস্নাত কন্ঠস্বর”(দুষ্টি কলম)


 খোন্দকার জিল্লুর রহমান-
১৫/০৮/২০২২

“কলমের ঝাকুনিতে প্রকম্পিত কন্ঠস্বরের তীব্রতার যে বহি:প্রকাশ,
সাক্ষী রয়েছে আকাশ বাতাস তৃষিত জলাদি সহ সকল দুর্বা-ঘাঁস।”
তোমার উদ্যাম দেহের তীব্র শীখায় ফুটন্ত প্রতিটি রক্ত বিন্দু…
বয়ে চলেছে বহমান তপ্ত ললাট থেকে রক্তের এক বিষাধ সিন্ধু।
রুখে্দিয়েছিলে বনে-বাধারের সেই পাগলা হাতির বেপরোয়া তান্ডব,
রুখতে পারনাই নিকৃষ্টা দেশীয় হায়েনা ও রক্তচোষা অমানুষের উদ্ভব।

তোমার রক্তে কালের স্বাক্ষী হয়ে আছে এ দেশের প্রতিটি ধুলিকনা,
প্রতিবাদ করনি প্রতিশোধ নাওনি চাওনি বুলেটেও জীবনভিক্ষা প্রার্থনা।
ভেবেছিল যারা রক্তের হুলিখেলা খেলে তোমাকে করবে প্রতিরোধ,
বুঝেনাই তারা পারবেনা কোনদিন বাঁচতে নাদিয়ে দ্রোহের প্রতিশোধ।
ঝঙ্কারে হুঙ্কারে কন্ঠ কাঁপিয়ে তুমি পরাধীনতার বিরুদ্ধে ছিলে কীর্তিমান,
যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।