“রোজার শেষে ঈদের খুশি”

খোন্দকার জিল্লুর রহমান:-
রোজার শেষে চাঁদ উঠেছে এল খুশির ঈদ
সেই খুশিতে চোখে সবার হারিয়ে গেল নিদ।
দিনের খাবার বন্ধ রেখে সবাই রাখে রোজা
তিরিশ দিনের রোজা করে পুর্নের পথ খোজা।
বছর বছর ঘুরে ফিরে আসে রোজার মাস
সবাই থাকে প্রস্তুত হয়ে করে নতুন সাজ।
সেহেরি খেয়ে রোজার দিনে সবাই রোজা রাখে
সকাল থেকে রাত অবদি খাওয়া বন্ধ থাকে।

রোজার মাসে ধনিরা সব যাকাত দান করে
গরিব সবে যাকাত নিয়ে ক্ষুদা নিবৃতি করে।
ধনিরা সব গরিব হতে সুদ আদায় করে
সুদের টাকা জমিয়ে তারা প্রাসাদ সম গড়ে।
পাপ-পুর্ন্যরে হিসাব তারা কেমন করে করে
লোক দেখানো কাজ দেখিয়ে দানের চুতা ধরে।
চাকরি করে ব্যাবসা করে নিয়ম নীতি ভুলে
দেহের শক্তি কমলে পরে ন্যয়ের পথে চলে।

নতুন জামা নতুন কাপড় পরবে সবে আজ
ঈদ খুশিতে সবার যেন নিত্য নতুন সাজ।
মাথায় টুপি পায়ে জুতোয় সবাই পরি-পাটি
কোলা কোলির মাঝে সবার আনন্দ হয় খাটি।
রোজার শেষে বিজোড় রাতে সবে-কদর হল
একটি মাস রোজার পরেই ঈদ বিদায় নিল।
ঈদ জমাতে একই সাথে সবাই দোয়া চান,
জাতিকে যেন করোনা থেকে দিবেন মুক্তি দান।
=========***===========