শিরোনাম : “আজব চোর” (দুষ্টি কলম) হাসির কবিতা…

খোন্দকার জিল্লুর রহমান:-
দিন দুপুরে ঘর ডাকাতি
আবুল মিয়ার বাড়িতে,
আবুল মিয়ার ধনসম্পদ সব
জমা ছিল গাড়িতে।
দরজা খুলে আবুল মিয়া
দেখল নিজের ঘরেতে,
জিনিস পত্র উলট পালট
দুধ ছিলনা হাড়িতে।
আবুল মিয়া বউকে নিয়া
দেখল যখন ঘরেতে,
চোর বেটাযে বুঝে শুনেই
ছুটে বাহির বাড়িতে।
চিৎকার করে আবুল মিয়া
জানিয়ে দিলেন বাড়িতে,
চোর পালাল দৌড়িয়ে গিয়ে
আবুল মিয়ার গাড়িতে।
বাড়ির সবাই তাকিয়ে থাকে
আঁধার রাতে পালায় কে,
বাতি জালিয়ে দেখে সবাই
আবুল মিয়ার শালা কে।
জড়িয়ে ধরে চোরকে বলে
দেওগে চুরির মাশুল,
আমরা সবে তোমার থেকে
করব পয়সা উশুল।
——***—–