শিরোনাম : কিছু একটা করো (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান

বিঃদ্রঃ – ব্রিটিষ অপশাসন ও নিস্পেসনের ঝাঁতাকলে পিষ্ট ভারবর্ষ তথা এই ভুখন্ডের নিস্পেসিত মানুষের করুন আর্তনাদের প্রতিফলন হিসাবে এ কবিতাটি লেখা। কোন ব্যক্তি, সংস্থা, সমাজ, প্রতিষ্ঠান বা প্রশাসন যে কোন উপায়ে বা যে কোন রকমে কারোর সাথে মিলে গেলে এর জন্য লেখক, সম্পাদক, প্রকাশক, পাঠক, আবৃত্তিকারক বা কোন উপায়ে কেহ দায়ী নয়।

পতাকাটা আজ দুমড়ে মুচড়ে গেছে
প্রশাসনিক ধুম্রজালে আবদ্ধ সমাজ ব্যবস্থা
মৃত্তিকার আবাসন হাকডাক দিয়ে অপেক্ষায় বসে আছে
ভাষাহীন মানুষের আর্ত চিৎকার মুল্যহীন অবস্থানে
মুহিরুহ অবস্থায় উজ্জীবিত হয়ে উঠো না হয় মরো
কিছু একটা করো…।

পঞ্চাশ বছরের বৃদ্ধা হাহাকার করছে অনিশ্চয়তায়
জীবনের প্রান চঞ্চল অবস্থার সময় কাটিয়ে এখন
বাকরুদ্ধতার অদৃশ্য শিকলে বন্দি করেছে পুরো জাতিকে
চাটার দল বলছে এখনি রাজত্ব করো
অবেক্ত কন্ঠে মনুষ্য সমাজ বলছে জেগে উঠো না হয় মরো
কিছু একটা করো…।

নারীর নগ্নদেহ লোলুপ বাসনার প্রজ্জলিত আকাঙ্খার
অমানবিক আচরন অগ্নি শিখার মত জ্বলে উঠছে
সভ্যতার আচরন মৃত্যুর দোর গোড়ায় দাঁড়িয়ে
অসভ্যাতার নিকট নিস্ফল আবেদন করে করে
নিজেই নিজের মাথা ঠুকে ঠুকে মরছে
আড়চোখে চেয়ে চেয়ে বিবেক বলছে নির্বোধের মত
ওদের পিষ্ট করো,হয় মরো না হয় কিছু একটা করো…।

উচ্ছিষ্ট প্রানীর দল চষে বেড়ায় সর্বত্র
সভ্য সমাজ এদের নিকট পরাজিত এবং বন্দী
দেবতার নিকট বৃথা আবেদনের কোন মুল্য নেই আজ
ওদের প্রভাব চাপিয়ে দিয়েছে শত কোটি
নিরিহ মানব সমাজের উপর,
ব্রুকুটি করে বলছে ধুকে ধুকে মর
না হয় কিছু একটা করো…।

পৃথিবী দহনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে
মানবজাতি অতিমাত্রায় ক্রোদাক্ত হয়ে গেছে
ফ্যাসিবাদের বেড়াজাল থেকে মুক্তির উপায় নাই
এখনো সময় আছে ভেঙ্গে দাও ওদের কালো হাত
মানবতাকে বাঁচিয়ে রাখতে এদের গলা চিপে ধরো
আর কিছু না পারো মরে যাবার আগে অন্তত
কিছু তো একটা করো…।

সারা বিশ্বে নারীরা হচ্ছে লাঞ্চিত আর নির্যাতিত
শেষ আশ্রয়ের স্থানটাও অনিশ্চয়তায় কাঁপছে
পালাবারও কোন সাধ্য নাই কারো
চাটার দল বাকা চোখে দেখে দেখে হাসছে
অনাকাঙ্খিত শক্তি সিমাহীন প্রভাব বিস্তার করেছে
তাদের তর্জন গর্জনের কাছে হয়ে আছে জড়সড়
বাঁচার জন্যে হলেও কিছু একটা করো…।

যারা তুলে নিয়েছে শাসন করার কাজ
ভোটাধিকার-মানবাধিকার তাদের কাছে তুচ্ছ আজ
লজ্জা শরম ভুলে লোভ আর কামনার জোয়ারে ভাসছে
অসভ্যতার বেড়াজালে সভ্যতাকে করেছে শিকলে বন্ধি
তাদের শিখড়ে দুহাতে জল ঢালছে প্রশাসন
জাতির ভাগ্য লুটপাট করে বিদেশে গড়ে তুলছে আবাসন
অবেক্ত আক্ষেপে ভয়ে ভয়ে মাথা ঠুকে মরো
অনেক কিছু না হোক তবুও কিছু একটা করো…।

রাজনীতি এখন নীতি হীনতার শীর্ষে
অনিশ্চয়তার ভয়ে ভয়ে কাঁপছে পুরো বিশ্ব
হীন স্বার্থ আর কামনার লোলুপ দৃষ্টির প্রভাবে
পৃথিবীকে বানিয়েছে নিজেদের অভয়ারন্য
বেকার সমস্যা মাথাছাড়া দিয়ে উঠেছে বিষন ভাবে
এরি সাথে নগ্ন নারীর আক্রোস যুবসমাজকে করছে কলুশিত
প্রভাব খাটিয়ে বলছে যা আছে সব দিয়ে দাও আমাদের
নিশ্চুপ ভাবে ভালয় ভালয় তাড়াতাড়ি কেটে পড়
আর পারি না বেঁচে থাকতে কিছু তো একটা করো…।

ভোটের রাজনীতি করে ভোটাধিকার হরন করছে
ব্যবহৃত ক্ষমতার আড়ালে করছে অর্থ পাচার
আমৃত্যু ক্ষমতার মোহে ডুবে আছে করে ক্ষমতার অপব্যবহার
একটুও ভাবছেনা তারা দেশের জন্য
অনিশ্চয়তা দরজায় এসে ঠক ঠক করে কড়া নাড়ছে
মানবিকতা আজ আর নেই দৃশ্যমান সমাজের কারো
শয়তানদের রুখে দেবার জন্য অনেক কিছু না হোক
কিছু তো একটা করো…।

এরা মিথ্যার কাছে সত্যকে করিয়েছে হার
এদের সাথে বিশ্বের কারো জুড়ি মেলা ভার
ঘুম ক্ষুন হত্যায় আছে তারা উপরে সবার
প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে করে অত্যাচার,
এভাবে আর কতকাল রক্ষক থাকবে ভক্ষকের ভুমিকায়
দেশের মানুষ আজ জড়াজীর্ন, মৃত্যুতো একদিন হবেই
তাই গর্জে উঠো অপশাসনের বিরূদ্ধে হাতিয়ার ধরো
আর যাই হোক না হোক কিছু তো একটা ক রো…।
ধন্যবাদ