শিরোনাম : কোটা আন্দোলন (দুষ্টি কলম)

খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৪/০৭/২০২৪

হারিয়ে গেলো বুকের মানিক
ফিরবে না কো আর
রাষ্ট্র তোদের কেড়েই নিলো
বাঁচার অধিকার।

মিথ্যে কথার জাল বুঁনেছে
সারা জীবন ভর
জাতির মনে ঝড় উঠেছে
দীর্ঘ সময় পর।

প্রশাসনে নেইকো শাসন
হরেক রকম বুলি
অধিকার কেউ চাইতে গেলে
বুকে চালায় গুলি।

এটা কেমন যুদ্ধ হলো
স্বাধীন দেশে আবার
কোটা চাইতে গিয়ে সবাই
হয়েছে রাজাকার।

আর ফিরবেনা কোন দিনও
নাড়ি ছেঁরা ধন
শেষ হবে না কখনো আর
কোটা আন্দোলন।

পারবিনা আর থাকতে এবার
রক্ত চোষার দল
কিল ঘুষিতে এবার তোদের
হাড় করিবে জল।

লজ্জা-শরম সব হারিয়ে
ফেলে অশ্রু জল
নিজের পতন কেমন করে
নিজেই দেখবি বল।