শিরোনাম : খুনপিয়াসী ছুরি (দুষ্টি কলম)

খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ০১০১২০২৫ সকাল

রক্ত চোখের আগুন জ্বলা
আমার বছর-গুলো,
ভয় ভীতিতে হৃদয় মাঝে
সবই এলো মেলো।

ক্ষোভের অনল বুকের মাঝে
আগলে রাখি যখন,
মুসড়ে পড়ে থমকে যাওয়া
আকাশ ভেঙ্গে তখন।

বুকের মাঝে জমিয়ে রাখা
নিত্য ক্রোধের থাবা,
রক্ত চোখের তপ্ত দেহে
আগ্নেয়-গিরির লাভা।

নিজের মাঝে নিত্য খুঁজি
নগ্ন পায়ের ধুলি,
কোদাল দিয়ে দাফন করি
আপন মাথার খুলি।

কাজ কি করি নগ্ন বিষন্নতায়
দাপিয়ে বেড়ায় ক্রোধের ছত্র-ছায়ায়,

যখন তোমার শুন্য হাতে
দিয়েছি ফুলের তোড়া
প্রতিশোধের তীব্র ক্ষোভে
পরালে হাত কড়া।

মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে
যখন ধুলো মাটি
রোদ্র ত্যাজে পুড়িয়ে দিলে
আমার ঘটি বাটি।

আজকে যখন প্রতিশোধের
নেশার চোখে ঘুরি,
আপন হাতেই নিলাম তুলে
খুন পিয়াসী ছুরি।

স্বপ্নে দেখি সবার মনে
প্রাপ্তি সুখের ভাষায়,
বীজ বুনেছি ধরার মাঝে
নতুন দিনের আশায়।