শিরোনাম : দেশের নেতা (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
দেশ দরদী নেতা নেত্রীর চলছে এখন বাহাদুরি
যোগ্যতা নেই কথা বলার দেখায় অনেক জাড়িজুড়ি
নিজের কাজে নিজেই পাগল কথায় আছে অনেক ঝাল
কলম চালায় সবার উপর লেখার গতির নেইকো হাল।

ভোটের মাঠে ভোটার ছাড়া দাপিয়ে বেড়ায় সারা দিন
মুখটাই তাদের মিথ্যে কাজের আসলে তারা কর্মহীন,
লোক সমাজে নেইকো সম্মান কথায় কাজেও ছলছাতুরি
দেশের লোকের অর্থ লুটে বাড়ায় তাদের নিজের ভুড়ী।

পোস্টার ব্যানারে ছবি ছাপিয়ে নিজেই বড় নেতা সাজে
লিখতে গিয়ে কলম ভাঙ্গে গরম দেখায় সত্য কাজে,
মুখে তাদের অশ্লিল ভাষা কথায় কাজে নেইকো মিল
তারাই এখন দেশ দরদী আম-জনতা মারলেও ডিল।

সৎপথে আজ হাজার বাধা বেহাল পথে সবই চলে
সৎমানুষের নেইকো মুল্য ন্যায়-নীতি সব রসাতলে
জাতি তখন লাঞ্চিত হয় দুর্বৃত্বরা সব ক্ষমতায় গেলে
জ্ঞানি লোকের জ্ঞান থাকেনা নেতা যখন মিথ্যে বলে

রাজা যখন নিজেই দোষী প্রজারা তখন হয়না খুশি
রাজ্যে চলে ধোকা-বাজি নেতারা করে হারাম রুজি
উন্নয়নের অন্তরালে মানুষ মরছে দ্রব্যমুল্যের যাঁতাকলে
মন্ত্রীরা সবাই মিথ্যে বলে মিল করেছে সব তলে তলে

দেশ দরদী নেতার জন্য কখনো করবেনা কেউ ভুল
হাজার জুতো মারলে গালে নেতা নড়বেনা এক চুল।
দেশ দরদী এমন নেতা দেশে খুঁজে পাওয়া ভার,
তাইতো এমন নেতাই মোদের দরকার হাজার বার।