শিরোনাম : নিমজ্জিত সিঁড়ি (দুষ্টি কলম)

৮ মার্চ, বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসে নারীর প্রতি সম্মানসূচক একটি সন্তানের জন্মসত্ত্বা নিয়ে (এটা মায়ের গর্বে আমার জন্মের প্রতিবিম্ব) আমার এই কবিতাটি লেখা। বাংলাদেশ সহ সমস্ত বিশ্ব নারী জাগরণের প্রতি আমার শ্রদ্ধা ও অভিনন্দন…..?


কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ০৮/০৩/২০২৪ নিশিথে

অন্তরের অন্তস্থলের নিমজ্জিত সিঁড়ির অতলে নিঃশব্ধ স্মরন
বাধাহীন অন্তরালে নিষিদ্ধ দরজা ছিহ্ন ভিহ্ন করে আগমন।

রক্তস্নাত পথে বস্ত্রহীন শরীরে দুর্ভেদ্য যন্ত্রনাস্থিত সমাপন
ঝড় ঝঞ্ঝার গিরিপথের নিমগ্ন সাগরের রক্তাক্ত সমীকরন।

উন্মাদ ঊন্মাদনায় ক্ষয়ীষ্ণু পৃথিবীতে করমর্ধন নতুন সাজে
আমার ঘটে যাওয়া বাস্তব অবাস্তব মরুদ্যানে ধুলার মাঝে।

বিম্বিসার জাগতিক রূপায়ীত সঞ্চিত আলোক বর্তিকায় এসে
জাপিত জীবন নির্বান্ধব বত্রিশ বছর তোমাকে পাইনি পাশে।

উল্লাসে উদ্ভাসিত দিগন্ত প্রসারিত তমসাচ্ছন্ন মৌনতায় ঘেরা
অবরুদ্ধ বেষ্টনি কন্টকাকির্ণ প্রান্তর দীপ্তশিখা সুপ্রসারিত করা।

পাথর বিদীর্ণ স্বাদে অপূর্ণ দলিত মথিত নগ্ননৃত্য উপত্তকায়
আগ্নেয় গিরির অগ্নুৎপাত নিষিদ্ধ করার সাদ্য নেই রক্ষায়।

তপ্ত আবরন পুলকিত মন অক্টোপাসের জ্বালাময়ী অগ্রযাত্রা
তিমির রাত নিঃশব্ধ আকাঙ্ক্ষায় তেপান্তরের মাঠে পদযাত্রা।

বিরহ যাতনা অনিয়ন্ত্রিত রক্তক্ষরন হৃদয়ে মৌলিক প্রাচির নির্মান
জীবনের হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে থাকে কষ্টের নদী বহমান।