শিরোনাম : ফুল ফাগুনে (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২১/০২/২০২৫ সকাল

প্রেম জমেছে চোখের কোনে
স্বপ্ন দেখি আকাশ পানে,
প্রেম জমেছে হৃদয় বাঁকে
বাজিয়ে বাঁশি খুপড়ি থেকে।

প্রেম জমেছে মনের কোনে
চায়ের দোকান কুঞ্জ-বনে,
প্রেম জমেছে হাওয়ার টানে
দোলায় শরীর ফুল ফাগুনে।

দিনের আলোয় আঁধার রাতে
হাওয়ায় দোলে সাঁজ প্রভাতে,
চাঁদের আলোয় স্নিগ্ধ মায়ায়
সাজিয়ে থাকি স্বপ্ন ছায়ায়।

তোমায় যেমন কাছে পাওয়ায়
ঘাম শুকানো ঠান্ডা হাওয়ায়,
তোমায় নিয়ে ভাবছি যেমন
হৃদয় নাচে যখন তখন।

তোমার প্রেমে পাগল মনে
জাগিয়ে থেকে স্বপ্ন বোনে,
প্রেমে পড়লে সবাই জানে
সাগর সেছে মুক্তা আনে।