

: খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ০১০৫২০২৪ দুপুর ১লা মে শ্রমিক দিবসে
ভাষাহীন শ্রমিকের আর্ত-চিৎকার মুল্যহীন সাজে
বাস্তব অবাস্তবতার দোলাচলে বিশ্বাস অবিশ্বাসে
ভাগ্য বিড়াম্বিত শ্রমিকগুলো হাহাকার করে চলে
অব্যক্ত ভাষায় নিজেরাই নিজের কথাগুলো বলে।
কুয়াশা ভেজা স্বপ্নগুলো নিষ্ক্রিয় হয়ে বেঁচে আছে
পরিকল্পিত কল্পনা অপরিকল্পিত সাধনায় মরে গেছে
আনন্দিত জীবন নিরানন্দে কাটে অসভ্যতার কাছে
সভ্যতা আজ মরে আছে তাই মিথ্যা-সত্যের মাঝে।
শ্রমিকের দাবী মালিকের নিকট নিস্ফল আবেদন যত
তাদের রক্তে পাহাড় গড়লেও চাহিদা থাকেই অনবরত
পরের প্রাসাদ তিলেতিলে গড়ে নিজে থাকে কুড়েঘরে
নিশ্চিন্তে ঘুমায় ভাঙ্গাঘরে সবাই কল্পনার বাসর ঘড়ে।

শ্রমিকের পাওনা মালিকের দেনার ব্যবধান অনেক বড়
বলতে পারেনা মনের কথা গুলো ভয়ে থাকে জড়সড়
জীবনবাজি রেখে একটুএকটু করে পরের প্রাসাদ গড়ে
দিনরাত খেটে তবু কেনো শ্রমিক উপোস করিয়া মরে।
১লা মে শ্রমিক দিবস বছরে একদিন পালন হবে কেনো
৩৬৫ দিনই হবে শ্রমিক দিবস ব্যবধান থাকবে না যেনো
সুদের টাকা গুনেগুনে তারা শ্রমিকের পাওনা শোধ করে
সৎপথে জীবন চালিয়ে রেখে শ্রমিক পূর্ণতা অর্জন করে।
শহরে ও নগরে প্রতিটি ধুলিকনায় আছে শ্রমিকের ঘাম
তবু কেনো শ্রমিক অবহেলিত আজ নেইকি তাদের দাম?
শ্রমিকের ঘামে মালিকের দামে থাকবে না বড় ব্যবধান
মালিক শ্রমিক একসাথ হয়ে করবে বৈষম্ম্যের অবসান।












