
কলমে : খোন্দকার জিল্লুর রহমান :
তারিখ : ০১/১০/২০২২
আমার মনের মাঝে বসত করে বিরাট হিমালয়
আগ্নেয়গীরীর অগ্নুৎপাতও কেমন করে হয়,
বুঝিনা তো তারই মাঝে কিসের হাওয়ায় কেমন সাজ
তপ্ত লাভায় হৃদয়খানি অগ্নিদগ্ধ হয় যে আজ।
এর-ই মাঝে ঝর্ণাধারা বয়ে চলে অবিরত
আপন বেগে পাগল পারায় চলছে সময় কর্মরত,
নদীর পানে চলছে ধারা আপন মনে একই গতি
সকাল-সন্ধ্যা দিবারাত্রি কোন কালেই নেই বিরতি।
একদিকে তার অগ্নিমূর্তি অন্যদিকে জলের গতি
জ্বালিয়ে পুড়িয়ে আবার সে যে ফসল ফলায় বছর প্রতি,
জীবনধারা এমনি করেই তাল মিলিয়ে চলতে হয়
স্বপ্নসাজের মনটাকে তাই বাধ্য হয়ে মানতে হয়।

গ্রীস্ম-বর্ষায় একই গতি নেই যেকোনো কর্মবিরতি
শরত-হেমন্তেই অবাধ গতি যতই নামে বাধা-বিপত্তি,
শীত-বসন্ত সব ঋতুতেই তাল মিলিয়ে একই সাথে
মানব জীবন ধন্য যে হয় নিয়ম যদি থাকে তাতে।
সুখ পেতে চাও আপন ধ্যানে ধৈর্য ধরে মনে মনে
নিজের সাধন নিজের বারণ সঞ্চিত হোক সংগোপনে,
সার্থক জীবন সার্থক জনম আমলনামা ভারি করে
ইতিহাস লেখ নিজের করে নামটা থাকবে স্বর্ণাক্ষরে।












