শিরোনাম : শহর ও আমি (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
ব্যাস্ত শহরটা ঠিক তেমনই থাকছে
দিন দিন শুধু তার ব্যাস্ততা বাড়ছে
অলি গলি প্রান্তর নিমিশেই কমছে
কখন জেগে উঠে সকলেই ভাবছে।

মেঘে মেঘে কতদিন পেরিয়ে গেল
হঠাৎ করেই শীতকাল গনিয়ে এল
রাত্রি-দিন কেন যেন একাকার হল
সেইসাথে জীবনটা হল এলোমেলো।

কত সব জঞ্জাল জীবনের হাল চাল
সবকিছু সয়ে নিয়ে কেটেছে বহুকাল
মনে মনে হুবহু ভেবেচিন্তে দিকপাল
অতিত মনে করে হয়েযাই বেসামাল।

ব্যাস্ত শহরের সব ব্যাস্ত মানুষগুলি
কাজের নামে শুধুশুধু ছাড়ে ফাঁকাবুলি
সুযোগ পেলেই তারা খেলে ঢাংগুলি
সম্মান আদায়ে সবার চলে মুলামুলি।

নামিদামি মানুষ আর নেই নামিদামি
সফলতা খুঁজে খঁজে হয়েগেছি বেনামি
ক্ষমাকর মোদেরে বিচার দিনের স্বামী
জীবনযুদ্ধে বেঁচে আছি শহর ও আমি…