শিরোনাম : সর্বনাশি বন্যা (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৫/০৮/২০২৪ সকাল…

বানের পানি আসছে ধেয়ে
নিত্য অবিরত,
ভাসচে মানুষ ভাসছে প্রানী
অগনিত শতশত।

দিনের আলো রাতের আঁধার
সবই একাকার,
সবার এখন বাঁচার তাগিদ
মিলেমিশে আবার।

বান ভাসিতে নারী-পুরুষ
নেইকো ব্যাবোধান,
প্রতিরোধের দেয়াল গড়বো
এটাই সমাধান।

সবার দুখে সবার সুখে
থাকবো পাশাপাশি,
ছোট বড় এক সাথে সব
করবো হাসা হাসি।

অসহায় দের সহায় দেবো
সব ভেদাভেদ ভুলে,
ধনি গরিব একসাথে সব
নেব কোলে তুলে।