
: খোন্দকার জিল্লুর রহমানতুমি নীল আকাশে ভেসে চলা সাদা মেঘের ভেলা
তুমি মন-পবনের খোলা হাওয়ায় আনন্দে পথ চলা
সময়ে তোমার হীমেল হাওয়া সময়ে তোমার জল
আপন মনে ভেসে চল তোমার নেই সীমানা অতল।
হালকা হাওয়া মেঘের চাওয়ায় মেঘ-বালিকার ভেসে
চঞ্চলা মনে রোদ্র ছায়ায় খুশিতে আসবে হেসে হেসে
আঁধারে তোমার দ্ব্যুতি ছড়ায় আলোতে থাকো উজ্জল
সময়ে তুমি আলো ছড়াও আবার সময়ে থাক প্রাঞ্জল।
কখনো তুমি নাটাই হাতে আকাশে উড়াও রঙ্গিন ঘুড়ি
আবার কখনো তোমার কলের জাহাজ চালাও গগন জুড়ি
মুক্ত আকাশে ভেসে চলা তোমার নেইকো কোথাও মানা
যেথায় খুশি চলাচল তোমার দুদিকে মেলে দুটি ডানা।
কখনো আস রাম ধনুকের মত সপ্ত রঙ্গে সাজিয়ে
আবার কখনো উড়ায়ে চলো দুর সীমান্ত পথ ডিঙ্গিয়ে
বর্ষা বিধুর সরোবরে তোমার ফুটাও কদম ফুল
বাতাসে উড়াও কখনো তোমার মেঘ রঙ্গ এলো চুল।
এলোমেলো হাওয়ায় চঞ্চলা মনে দীগন্তের পথে চলা
আনমনা হয়ে উদাসি মনের কথাগুলি থাকে সব নাবলা
নীল আকাশটা দিয়েছি তোমায় অতৃপ্ততার নোনাজলে
কেনো যেনো তাই নিজেকে হারাই অদৃশ্য মায়ার বেড়াজালে।











