শিরোনাম : “সোনালী চাঁদের আলো”(দুষ্টি কলম)


ছন্দ কবিতা
খোন্দকার জিল্লুর রহমান :

রাতের গগনে উদিত চাঁদ
ঝলমলে জোছনার আলো,
সবার মনে উদয় হোক
স্বচ্ছ সত্যের আলো।

সুখি জীবনের প্রত্যাশা নিয়ে
স্বপ্নিল জগতের পথচলা,
সবার মুখে হাসি ফুটিয়ে
মাতিয়ে রেখেছ বেলা-অবেলা।

তোমায় নিয়ে স্বপ্নে বিভোর
ভোরের সূর্যালোকের মত,
আনন্দে গাহিবে তোমার বারতা
লোকমুখে শত শত।

সোনালী চাঁদের সোনালী আলোয়
তুমি এক ধ্রুব তারা,
তোমার আলোয় চারিদিকে সব
হয়ে আছে মাতোয়ারা
—–****—–